ই-কমার্স সেলার আর ব্র্যান্ডের জন্য

প্রথম কমেন্ট থেকে ডেলিভারড পার্সেল পর্যন্ত, প্রতিটি অর্ডার এক পাইপলাইনে।

AI আপনার লাইভ ক্যাটালগ দেখে কাস্টমারকে রিপ্লাই দেয় আর অর্ডার ড্রাফট করে রাখে। কনফার্ম করে আপনার টিম, পার্সেল যাওয়ার আগে পেমেন্ট ভেরিফাই হয়, স্টক অটোমেটিক রিজার্ভ হয় আর কাটা হয়, আর কুরিয়ার টাকা বুঝিয়ে দিলে COD মেলানো হয়। প্রতিদিন বড় ভলিউমে সেলস করা ব্যবসার জন্য তৈরি।

১৪ দিন সম্পূর্ণ ফ্রি। কোনো কার্ড লাগবে না।

গুলশানের একটি মলে ফ্যাশন ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্টোর, স্টাফরা ট্যাবলেটে অর্ডার দেখছেন

একটা অর্ডার, তার স্টেজ, আর যে চেক পেরোলে তবেই এগোয়

বাংলাদেশে বড় সেলাররা Facebook আর WhatsApp এর অর্ডার কীভাবে সামলান?

চ্যাট আর অর্ডার এক সিস্টেমে চালিয়ে। CXTIME সব Messenger, WhatsApp আর Instagram মেসেজ, Facebook ও Instagram এর সব কমেন্ট আর ওয়েবসাইট চ্যাট আনে এক ইনবক্সে, ক্যাটালগ দেখে রিপ্লাই দেয়, আর চ্যাট থেকেই অর্ডার তৈরি করে। সেই অর্ডার আপনার নিজের স্টেজ ধরে এগোয় ডেলিভারি আর পেমেন্ট পর্যন্ত।

অর্ডার বাড়লে স্ক্রিনশট, খাতা আর তিনটা ফোনের হাতবদলেই টাকা হারায়: কনফার্ম না হওয়া অর্ডারে পার্সেল চলে যায়, পেমেন্টের স্ক্রিনশট কেউ মিলিয়ে দেখে না, কুরিয়ারের হিসাব কখনো পুরোপুরি মেলে না। CXTIME এর বদলে দেয় একটা পাইপলাইন, আর কে কী করলেন তার রেকর্ড, ঢাকার সময়ে আর টাকায়।

CXTIME কোন কোন অর্ডার স্টেজ ট্র্যাক করে?

আঠারোটি। ড্রাফট, প্লেসড আর কনফার্মড থেকে পেমেন্ট রিভিউ, প্যাকড, শিপড, ডেলিভারড হয়ে রিটার্নড, রিফান্ডেড আর ক্যানসেলড পর্যন্ত, আর আপনার কাজের ধরন অনুযায়ী এগুলোর নাম ও ক্রম বদলাতে পারেন। অন হোল্ড, ম্যানুয়াল রিভিউ, পেমেন্ট মিসম্যাচ বা কাস্টমারকে না পাওয়ার মতো সমস্যার স্টেজে অর্ডার আটকে থাকে, যতক্ষণ না কেউ সেটা দেখেন।

অর্ডার আসে আপনার এজেন্ট, AI আর ওয়েবসাইট চ্যাট থেকে, আর প্রতিটিতে লেখা থাকে কোথা থেকে এলো। Excel এর অপারেশনস প্যাকে থাকে কী প্যাক করে পাঠাতে হবে, কত COD তুলতে হবে, আর কোন স্টক শেষ হয়ে আসছে।

ফোনে আর চ্যাটের ভেতরেই কি অর্ডার নেওয়া যায়?

যায়। ফোনে আসা অর্ডার আপনার টিম তুলতে পারে অর্ডার বোর্ড থেকে, আর চ্যাটের অর্ডার চ্যাটের ভেতরের অর্ডার প্যানেল থেকেই। অর্ডার তৈরির সময়েই যোগ করুন ডিসকাউন্ট, চার্জসহ ডেলিভারি এরিয়া, প্যাকেজিং, COD ফি বা bKash ফি এর মতো বাড়তি চার্জ, আর অ্যাডভান্স, তার মেথড ও TxnID সহ।

প্রতিটি অর্ডার তৈরি হয় প্রথম পেমেন্টের রেকর্ডসহ, পেন্ডিং অবস্থায়। অর্ডারের পেজে সবসময় দেখা যায় কত পেমেন্ট হলো, কত রিফান্ড হলো আর কত বাকি।

অর্ডার কনফার্মের আগে পেমেন্ট ভেরিফাই করব কীভাবে?

প্রতিটি পেমেন্ট মেথড আর TxnID সহ পেন্ডিং হিসেবে রেকর্ড হয়, তারপর একবার ভেরিফাই হয়ে হয় কনফার্মড, মিসম্যাচ বা মিসিং। পেমেন্ট কনফার্মড না হলে প্রিপেইড অর্ডার কনফার্মড স্টেজে যেতে পারে না, আর এই স্টেজেই স্টক কাটা হয়। ক্যাশ অন ডেলিভারির অর্ডারে এই শর্ত নেই, তার হিসাব মেলে ডেলিভারির সময়।

কুরিয়ার টাকা বুঝিয়ে দিলে প্রতিটি অর্ডারের COD মেলানো হয়, কম এলো বা বেশি এলো, সেটাও রেকর্ডে থাকে। রিফান্ড হয় পুরো অর্ডারে বা আইটেম ধরে, আর স্টক আবার ফিরে আসে। অর্ডার, পেমেন্ট আর রিফান্ডের পারমিশন আলাদা, তাই যিনি অর্ডার নেন, টাকার অ্যাপ্রুভাল তিনি দেন না।

একবার ভেরিফাই: কনফার্মড, মিসম্যাচ বা মিসিং
কনফার্মড পেমেন্ট ছাড়া প্রিপেইড অর্ডার কনফার্ম হয় না
COD মেলানো, কম এলো বা বেশি এলো তার রেকর্ডসহ
পুরো অর্ডার বা আইটেম ধরে রিফান্ড, স্টক ফেরতসহ
অর্ডার, পেমেন্ট আর রিফান্ডের আলাদা পারমিশন
অর্ডার ওঠা আর ভেরিফাইয়ের সময়, মিসম্যাচের হার, COD কতটা মিলছে, রিফান্ডের সময়

স্টকের বেশি অর্ডার নেওয়া কীভাবে আটকায়?

অর্ডার প্লেসড হলে স্টক রিজার্ভ হয়, কনফার্মড হলে স্টক থেকে কাটা হয়, আর ক্যানসেল বা রিটার্নে ফিরে আসে। সবই থাকে একটা স্টক লেজারে, যেখানে শুধু নতুন এন্ট্রি যোগ হয়। স্টকের বেশি অর্ডার এলে সিস্টেম সেটা নেয় না। প্রতিটি প্রোডাক্টের নিজস্ব লো-স্টক সীমা থাকে, সাথে কম আর শেষ হয়ে যাওয়া স্টকের লিস্ট, আর সেগুলোর জন্য কতজন অপেক্ষা করছেন।

স্টক সত্যিই কম থাকলে তবেই AI বলে “আর অল্প কয়টা আছে”। ক্যাটালগ দুই ভাষায়, ভ্যারিয়েন্টসহ। প্রতিটি প্যাক সাইজ আলাদা প্রোডাক্ট, তাই AI সাইজ আন্দাজ করে না, ঠিক যা আছে তাই বলে। পুরো ক্যাটালগ Excel টেমপ্লেট দিয়ে ইমপোর্ট ও এক্সপোর্ট করা যায়।

জামদানি শাড়ি · মেরুন

৳৩,৮৫০

৪টি বাকিকটন৬ গজ

প্লেসড হলে রিজার্ভ, কনফার্মড হলে স্টক থেকে কাটা

কুরিয়ারের হাতে অর্ডার তুলে দেব কীভাবে?

নাম আর ফোন নম্বরসহ আপনার কুরিয়ারের লিস্ট রাখুন, তারপর ডেট আর স্টেজ অনুযায়ী কুরিয়ার ম্যানিফেস্ট Excel এ নামিয়ে নিন, কুরিয়ারের নামসহ। প্যাকিং আর ডেলিভারি স্লিপ প্রিন্ট হয় বাংলা PDF এ, প্রতি A4 পেজে এক থেকে চারটা।

CXTIME কুরিয়ার কোম্পানির সিস্টেমের সাথে কানেক্ট হয় না, পার্সেলও লাইভ ট্র্যাক করে না। ট্র্যাকিং নম্বর আপনার টিম অর্ডারে লিখে দেয়, আর কাস্টমার যেকোনো সময় AI এর কাছে অর্ডারের আপডেট জানতে পারেন।

একটি ডিস্ট্রিবিউশন হাবে পার্সেল লোড করা হচ্ছে

WhatsApp এ কি ব্র্যান্ডেড ইনভয়েস পাঠানো যায়?

যায়। চারটি ডিজাইন থেকে বেছে নিন: COD স্লিপসহ Challan, Pop, Plain আর Ledger, ইংরেজি বা বাংলায়, আপনার নিজের ব্র্যান্ডিংয়ে। একবার ইস্যু হলে ইনভয়েস আর বদলায় না, প্রতিটি চার্জ আলাদা করে দেখায়, আর চলে যায় কাস্টমারের WhatsApp এর সেই চ্যাটেই, যেখানে অর্ডার হয়েছিল।

CXTIME কি WooCommerce এর সাথে কাজ করে?

করে, দুই দিকেই। আপনার WooCommerce স্টোরের অর্ডার চলে আসে CXTIME এ, আর প্রোডাক্ট, স্টক আর অর্ডারের স্ট্যাটাস ফিরে যায় স্টোরে, প্রোডাক্টের ছবিসহ। কোনো প্রোডাক্টের নাম না মিললে আপনার টিম একবার হাতে মিলিয়ে দেয়।

ফলে ওয়েবসাইটে যে স্টক দেখায়, চ্যাটে AI-ও ঠিক সেই স্টকের কথাই বলে।

কাস্টমারের পাঠানো ছবি দেখে কি AI প্রোডাক্ট খুঁজে দিতে পারে?

পারে। কাস্টমার কোনো প্রোডাক্টের ছবি পাঠালে AI সেটা আপনার ক্যাটালগে খুঁজে বের করে, তারপর আসল দাম, স্টক আর তাঁর এরিয়ার ডেলিভারি চার্জ জানায়। অর্ডার ড্রাফট করতেও পারে, কনফার্ম করে আপনার টিম। অর্ডারের স্টেজও বদলাতে পারে, তবে পেমেন্ট ভেরিফাইয়ের নিয়ম তখনও মানতে হয়।

কেউ আপনার অ্যাড থেকে চ্যাট শুরু করলে AI রিপ্লাই দেয় ঐ অ্যাডের প্রোডাক্ট ধরেই। Facebook আর Instagram এ কমেন্টেও AI কাজের উত্তর দেয়, আর কেনার জন্য তৈরি কাস্টমারকে ইনবক্সে নিয়ে যায়, আগের কথা না হারিয়ে।

Meta-র নিয়মে WhatsApp, Messenger আর Instagram এ কাস্টমারের শেষ মেসেজের পর ২৪ ঘণ্টা পর্যন্তই ব্যবসা রিপ্লাই দিতে পারে। CXTIME এই নিয়ম মেনে চলে, তাই এক দিন চুপ থাকা কাস্টমার আবার না লেখা পর্যন্ত রিপ্লাই যায় না।

CXTIME কি কাস্টমারের লাইফসাইকেল ট্র্যাক করে?

করে। অর্ডার হিস্ট্রি দেখে প্রতিটি কন্টাক্টের স্টেজ অটোমেটিক আপডেট হয়। তাই হাতে ট্যাগ না করেই আপনার টিম দেখতে পায় কোন কাস্টমার কোন ধাপে আছেন, তিনি যে চ্যানেলেই আসুন।

সংখ্যায়

সংখ্যায় অর্ডার ম্যানেজমেন্ট

১৮

অর্ডার স্টেজ, নাম আর ক্রম আপনার মতো

০

স্টকের বেশি অর্ডার, লেজার নেয়ই না

৪

ইনভয়েস ডিজাইন, COD অংশসহ Challan মিলিয়ে

দুই দিকে

WooCommerce এর অর্ডার আর স্টক সিঙ্ক

প্রশ্ন

সাইন আপের আগে যা জানতে চান সবাই

নিজের অর্ডার দিয়েই দেখে নিন।

Facebook পেজ কানেক্ট করুন, ক্যাটালগ লোড করুন, আর ১৪ দিনের ট্রায়ালেই দেখুন আপনার টিমের জন্য প্রথম অর্ডারগুলো ড্রাফট হয়ে আছে। কার্ড লাগবে না।