হোটেল, রিসোর্ট আর হোটেল গ্রুপের জন্য
গেস্টের প্রথম মেসেজ থেকে শেষ ইনভয়েস পর্যন্ত, পুরো হোটেল এক সিস্টেমে।
গেস্টরা খোঁজ নেন WhatsApp, Messenger আর Instagram এ। AI রিপ্লাই দেয় আপনার লাইভ ক্যালেন্ডার আর রেট রুল দেখে, বাংলা বা ইংরেজিতে। রিজার্ভেশন, পেমেন্ট, ইনভয়েস, ফ্রন্ট ডেস্ক, অ্যাকাউন্টস আর পে-রোল চলে একই সিস্টেমে, একটা রিসোর্ট হোক বা কয়েকটা প্রপার্টির গ্রুপ।
১৪ দিন সম্পূর্ণ ফ্রি। কোনো কার্ড লাগবে না।

এই রিজার্ভেশন ক্যালেন্ডার দেখেই AI রেট জানায়
বাংলাদেশের হোটেলের জন্য সবচেয়ে ভালো রিজার্ভেশন সফটওয়্যার কোনটা?
যেটা চলে সেখানে, যেখানে বাংলাদেশের গেস্টরা সত্যিই বুক করেন: চ্যাটে, বাংলায়, bKash বা Nagad এ অ্যাডভান্স দিয়ে। CXTIME গেস্টের সব কথোপকথন আনে এক ইনবক্সে, রিপ্লাই দেয় আপনার লাইভ রিজার্ভেশন ক্যালেন্ডার দেখে, আর রিজার্ভেশন, পেমেন্ট, ইনভয়েস ও ফ্রন্ট ডেস্ক চালায় একই সিস্টেমে। তাই চ্যাটে এক কথা আর ডেস্কে আরেক কথা হয় না।
বিদেশি বুকিং ইঞ্জিনগুলো ধরে নেয়, গেস্ট ওয়েবসাইট দেখে কার্ডে পেমেন্ট করবেন। আপনার গেস্টরা মেসেজ দেন, বাচ্চা আর এক্সট্রা বেডের কথা জিজ্ঞেস করেন, আর ফোন থেকে অ্যাডভান্স পাঠান। CXTIME তৈরি এই বাস্তবতা মাথায় রেখেই: প্রতিটি সংবেদনশীল কাজ অডিট হয়, আর প্রতিটি তারিখ ঢাকার সময়ে।
ইনবক্সে আছে WhatsApp, Messenger, Instagram, Facebook কমেন্ট ও পেজ রিভিউ, Google Business রিভিউ আর আপনার ওয়েবসাইট চ্যাট। Google এ ৪ স্টারের কম রিভিউয়ে AI রিপ্লাই দেয় না, সেটা রেখে দেয় আপনার টিমের জন্য।
হোটেলের রিজার্ভেশন ক্যালেন্ডার কীভাবে কাজ করে?
বাঁ দিকে রুম, ওপরে তারিখ, ফ্লোর অনুযায়ী সাজানো, আজকের, ৭ দিনের বা পুরো মাসের ভিউতে। খালি ঘরে ক্লিক করলেই নতুন বুকিং। প্রতিটি ঘরে রাতের রেট, চেক-আউটের দিনে বকেয়া ব্যালেন্স, আর মেইনটেন্যান্সের জন্য ব্লক করা রুম আর বুক করা যায় না।
প্রতিটি বুকিংয়ের থাকে একটা BK নম্বর আর পরিষ্কার স্ট্যাটাস: টেন্টেটিভ, কনফার্মড, চেক-ইন, চেক-আউট, ক্যানসেলড বা নো-শো। টুডে বোর্ডে থাকে অ্যারাইভাল, ইন-হাউস গেস্ট আর ডিপারচার, সাথে তাঁদের ব্যালেন্স। ড্যাশবোর্ডে দেখা যায় নতুন বুকিং, বুকিংয়ের মোট মূল্য, কত আদায় হলো আর কত বকেয়া।
হোটেলে ডাবল বুকিং বন্ধ করব কীভাবে?
CXTIME এ একই রুমে একই রাতের দুটো বুকিং ডেটাবেজ নিজেই আটকে দেয়, একসাথে যতজন স্টাফই বুকিং নিন না কেন। কোনো এজেন্ট বুকিং নেওয়ার সময় রুমটা পাঁচ মিনিট তাঁর নামে হোল্ডে থাকে, তাই ব্যস্ত শুক্রবারেও শেষ রুমটা দুজন এজেন্ট দুই গেস্টকে দিয়ে ফেলতে পারেন না।
বেশিরভাগ সফটওয়্যার এই চেকটা করে অ্যাপের কোডে, তাই দুটো বুকিং একই মুহূর্তে এলে গোলমাল হয়ে যায়। CXTIME এ নিয়মটা ডেটাবেজেই বসানো, তাই WhatsApp, ফোন আর ওয়াক-ইন কাউন্টার একসাথে বুকিং নিলেও কোনো পরিবার এসে দেখেন না যে তাঁদের রুম নেই।
রেট মডেলে কি সিজন, উইকেন্ড আর প্যাকেজ সামলানো যায়?
যায়। রেট চলে সিজন, উইকডে আর উইকেন্ডের নিয়মে, সাথে প্রিমিয়াম তারিখ, স্টপ সেলের তারিখ, মিনিমাম নাইটসহ প্যাকেজ আর বেশি রাত থাকলে ডিসকাউন্ট। কোন দিন উইকেন্ড, তা প্রতিটি হোটেল নিজে ঠিক করে, ডিফল্ট শুক্র আর শনি। দাম হিসাব হয় প্রতি রাত আলাদা করে, তাই সিজন বদলের মাঝে পড়া স্টে-ও প্রতি রাতে সঠিক রেটে হিসাব হয়।
বোর্ড অপশনে আছে রুম অনলি, ব্রেকফাস্ট, হাফ বোর্ড, ফুল বোর্ড আর অল-ইনক্লুসিভ, দাম রুম-নাইট বা পার্সন-নাইট অনুযায়ী। কমপ্লিমেন্টারি সার্ভিসগুলো রুমের সাথেই লেখা থাকে, তাই AI গেস্টকে সেগুলোর কথাও জানাতে পারে।
ডিলাক্স সি ভিউ
৳৩৭,৫০০/ ৩ রাত
আপনার রেট রুল থেকে প্রতি রাতের হিসাব
পরিবার আর বাচ্চাদের রেট কীভাবে হিসাব হয়?
আপনার নিজের চাইল্ড পলিসি অনুযায়ী। বড়দের সংখ্যা, বাচ্চাদের বয়স, এক্সট্রা বেড আর ব্রেকফাস্টের নিয়ম একবার সেট করে দিন। পরিবার রেট জানতে চাইলে AI সেই হিসাবেই বলে, ইনভয়েসেও সেটাই ছাপা হয়। দুজন বড় আর ৫ ও ১১ বছরের দুই বাচ্চা হলে গেস্ট পান আপনার পলিসির হিসাব, কারো আন্দাজ নয়।
গেস্ট কি WhatsApp এ বাংলায় রুম বুক করতে পারেন?
পারেন। গেস্ট বাংলা, বাংলিশ বা ইংরেজিতে লেখেন বা ভয়েস নোট পাঠান, ভয়েস নোট লেখায় রূপ নেয়। AI রিপ্লাই দেয় আপনার ক্যালেন্ডারে সত্যিই কোন রুম খালি তা দেখে, বন্ধ তারিখ মেনে, রাতের রেট, বোর্ড আর প্যাকেজের অপশনসহ, আর মিডিয়া লাইব্রেরি থেকে রুমের ছবি ও ভিডিও পাঠায়। AI রুমে সাময়িক হোল্ড দিতে পারে, কনফার্ম করেন আপনার স্টাফ।
AI নিজে কখনো বুকিং কনফার্ম করে না, অ্যাডভান্সও নেয় না। যে প্রশ্নের উত্তর আপনার তথ্যে নেই, সেটা যায় আপনার টিমের কাছে। প্রতিটি রিজার্ভেশনে AI একবার আপনার আপলোড করা পেমেন্ট QR পাঠাতে পারে, যাতে গেস্ট জানেন অ্যাডভান্স কোথায় পাঠাবেন।
Meta-র নিয়মে WhatsApp, Messenger আর Instagram এ গেস্টের শেষ মেসেজের পর ২৪ ঘণ্টা পর্যন্তই ব্যবসা রিপ্লাই দিতে পারে। CXTIME এই নিয়ম মেনে চলে, তাই ২৪ ঘণ্টা পেরিয়ে গেলে গেস্ট আবার না লেখা পর্যন্ত রিপ্লাই যায় না।
হোটেলে অ্যাডভান্স আর পেমেন্ট ট্র্যাক করব কীভাবে?
প্রতিটি রিজার্ভেশনের নিজস্ব পেমেন্ট লেজার আছে: অ্যাডভান্স, আংশিক আর ফাইনাল পেমেন্ট, ক্যাশ, bKash, Nagad, Rocket, কার্ড বা ব্যাংক ট্রান্সফারে, প্রতিটির TxnID সহ। পেমেন্ট প্রথমে পেন্ডিং থাকে, একজন ম্যানেজার একবার ভেরিফাই করে কনফার্মড বা মিসম্যাচ মার্ক করেন, আর রিসিটের PDF তৈরি হয়ে যায়।
লেজারে শুধু নতুন এন্ট্রি যোগ হয়, তাই রেকর্ড হওয়া কোনো পেমেন্ট চুপিচুপি বদলানো যায় না। CXTIME পেমেন্ট রেকর্ড করে, টাকা নেয় না। গেস্ট টাকা পাঠান সরাসরি আপনার নিজের ব্যাংক বা ওয়ালেট অ্যাকাউন্টে।
WhatsApp এ কি হোটেলের ব্র্যান্ডেড ইনভয়েস পাঠানো যায়?
যায়। ইনভয়েসে থাকে আপনার লোগো, ব্র্যান্ডের রঙ, কোম্পানির তথ্য আর VAT রেট, ইংরেজি বা বাংলায়, চারটি ডিজাইনে: Plain, Ledger, Folio আর Riviera। সেভের আগে প্রিভিউ দেখে নেন, একবার ইস্যু হলে ইনভয়েস আর বদলায় না, আর এক ক্লিকে PDF চলে যায় গেস্টের WhatsApp চ্যাটে। বুকিং ফোনে এলে নতুন চ্যাট খুলেই পাঠানো যায়।
আমাদের Google Sheet এর সাথে কি কাজ করে?
করে। রিজার্ভেশন Google Sheet এর সাথে দুই দিকেই সিঙ্ক হতে পারে। তাই স্প্রেডশিটে অভ্যস্ত টিম সেখানেই কাজ চালিয়ে যেতে পারেন, আর AI রিপ্লাই দেয় ক্যালেন্ডার দেখেই।
চেক-ইন, হাউসকিপিং আর নাইট অডিটের কী হবে?
এর জন্যই আছে CXTIME ফ্রন্ট ডেস্ক: ফ্লোর ধরে রুম বোর্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ চেক-ইন ও চেক-আউট, গেস্ট ফোলিও, হাউসকিপিং স্ট্যাটাস, নাইট অডিট, রিজার্ভেশন লেটার, আর কর্পোরেট ও এজেন্সি পার্টনারদের রেজিস্টার। সবই একই সিস্টেমে, পাশেই ফাইন্যান্স ও অ্যাকাউন্টস আর পে-রোল ও এইচআর।
সংখ্যায়
সংখ্যায় রিজার্ভেশন
০
একই রাতে একই রুমে ডাবল বুকিং
৫ মিনিট
বুকিং নেওয়ার সময় রুমে এজেন্টের হোল্ড
৫
বোর্ড অপশন, রুম-নাইট বা পার্সন-নাইট অনুযায়ী
৪
ব্র্যান্ডেড ইনভয়েস ডিজাইন, ইংরেজি বা বাংলায়
পুরো হোটেল চালান
ফ্রন্ট ডেস্ক, অ্যাকাউন্টস আর পে-রোল, একই সিস্টেমে
প্রশ্ন
সাইন আপের আগে যা জানতে চান সবাই
গেস্টের প্রতিটি প্রশ্নের উত্তর আসুক আপনার ক্যালেন্ডার থেকে।
কার্ড ছাড়াই ১৪ দিনের ট্রায়ালে Facebook পেজ কানেক্ট করুন। রুম, রেট আর পলিসি আমরাই আপনার সাথে বসে তুলে দিই, আর আপনি তৈরি হলে চালু করি ফ্রন্ট ডেস্ক, অ্যাকাউন্টস আর পে-রোল।